সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নিখোঁজের তিন দিন পর দর্জির দ্বিখণ্ডিত মরদেহ মিলল রাজবাড়ীর মর্গে

নিখোঁজের তিন দিন পর দর্জির দ্বিখণ্ডিত মরদেহ মিলল রাজবাড়ীর মর্গে

কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজের তিন দিন পর বিনয় বিশ্বাস (৫৫) নামে এক দর্জির দ্বিখণ্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাওয়া গেছে। আজ রোববার দুপুরে তার স্বজনরা মরদেহ শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
 

নিহত বিনয় বিশ্বাস কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এলঙ্গী এলাকার বাসিন্দা এবং শহরের সোনাবন্ধু সড়কের "অনুপম টেইলার্স"-এর স্বত্বাধিকারী ছিলেন।
 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে তিনি তার দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় পরিবার সেদিন রাতেই কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ রোববার রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে তার দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া গেলে স্বজনরা শনাক্ত করেন।
 

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী শাটল ট্রেন পাচুরিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে তিনি দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরে মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।
 

নিহতের জামাই সুমন বিশ্বাস জানান, তার শ্বশুর শুক্রবার দোকানে গিয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে থানায় জিডি করেন। আজ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
 

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস বলেন, নিখোঁজ বিনয়ের মরদেহ রাজবাড়ী মর্গে পাওয়া গেছে এবং স্বজনরা তা শনাক্ত করেছেন।