বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৮:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে হলুদ এবং সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত অটোবাইক মিশুক চলাচলের উদ্বোধন

সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে হলুদ এবং সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত অটোবাইক মিশুক চলাচলের উদ্বোধন

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতব,গাইবান্ধা প্রতিনিধি:-

 

সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে যানজট নিরসনে পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বুধবার সকালে হলুদ ও সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত (অটোবাইক/ মিশুক) যানবাহন চলাচলের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পৌর প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ, জামায়াতের পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, চেম্বারের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাক শ্রমিক ইউনিয়নের আব্দুল করিম, অটোবাইক চালক নেতা রবিউল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন বছরের প্রথমদিন থেকে সবুজ ও হলুদ রেজিষ্ট্রিকৃত ব্যাটারিচালিত যানবাহন জোড়-বিজোড় তারিখ অনুযায়ী অর্থাৎ ইংরেজী মাসের জোড় ও বিজোড় তারিখে হলুদ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক এবং বিজোড় তারিখে সবুজ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক চলাচল করবে। এ নিয়মের ব্যতিক্রম করে হলুদ ও সবুজ প্লেটযুক্ত যানবাহন একই দিনে চলাচল করতে পারবে না। এছাড়া লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত কোনো যানবাহন পৌর এলাকায় প্রবেশ এবং চলাচল করতে পারবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সুন্দর ও বাসযোগ্য শহর গড়তে জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, চালকসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।