শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই বাংলাদেশ: নবাবপুরে আবদুল আউয়াল মিন্টু

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই বাংলাদেশ: নবাবপুরে আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি:

 

ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই বাংলাদেশ। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির কোনো বিকল্প নেই। বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র সক্ষম রাজনৈতিক শক্তি।

 

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই বাংলাদেশ: নবাবপুরে আবদুল আউয়াল মিন্টু


 

সোমবার সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে মহদিয়া ২নং ওয়ার্ড নির্বাচনী অফিসে পৌঁছালে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান নবাবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন ভূঁইয়া বাবুল ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জমান ভূঁইয়া তৌহিদ।

 

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই বাংলাদেশ: নবাবপুরে আবদুল আউয়াল মিন্টু — ছবি ২


 

পথসভায় বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, জনগণের সমর্থন পেলে বিএনপি গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলবে। বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বলেই নতুন বাংলাদেশ বিনির্মাণে দলটি কার্যকর ভূমিকা রাখতে পারবে। তিনি হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে বলেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে—এ দেশ সবার। ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভোট দিতে বাধা এলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।
 

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম জহির বক্তব্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আগামীতেও ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
 

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

এসময় মহদিয়া ওয়ার্ড মহিলা দলের পক্ষ থেকে আবদুল আউয়াল মিন্টুর হাতে শীতের পিঠা উপহার দেওয়া হয়।