শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আল্লাহ চাইলে মহেশখালীকে সিঙ্গাপুর–হংকংয়ের মতো গড়ে তোলা সম্ভব: আমীরে জামায়াত

আল্লাহ চাইলে মহেশখালীকে সিঙ্গাপুর–হংকংয়ের মতো গড়ে তোলা সম্ভব: আমীরে জামায়াত

কক্সবাজার প্রতিনিধি :

 

 

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর সহায়তা থাকলে মহেশখালীকে সিঙ্গাপুর ও হংকংয়ের মতো একটি উন্নত ও আধুনিক অঞ্চলে রূপান্তর করা সম্ভব। তিনি বলেন, সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব ও জনগণের সহযোগিতা পেলে মহেশখালীর অপার সম্ভাবনাকে কাজে লাগানো যাবে।

 

বুধবার সকালে মহেশখালী উপজেলায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, মহেশখালী প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি এলাকা। পরিকল্পিত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা গেলে এ অঞ্চলটি অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

 

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মহেশখালীসহ পুরো কক্সবাজার জেলাকে দেশের অন্যতম উন্নত অঞ্চলে পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

 

জনসভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মহেশখালীকে একটি আধুনিক ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে পর্যটন শিল্পের বিকাশ, বন্দর নির্মাণ এবং কৃষি খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।