শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল পুনাক

খাগড়াছড়িতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল পুনাক

 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে খাগড়াছড়িতে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিলশেডে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক গরিব, অসহায়, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পুনাকের সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী। এ সময় তিনি বলেন, পাহাড়ি এলাকায় প্রচণ্ড শীতে মানুষ নানা কষ্টে দিন পার করছে। পুনাকের পক্ষ থেকে দেওয়া এই সামান্য উপহার শীত মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে। তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ভোগ করার অধিকার সবার রয়েছে এবং পুলিশ নারী কল্যাণ সমিতি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে পুনাকের সহ-সভানেত্রী সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা পুনাকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।