সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নতির কথা বললেন সেনাপ্রধান

সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নতির কথা বললেন সেনাপ্রধান

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম 'কর্নেল অব দি রেজিমেন্ট' হিসেবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অভিষিক্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন।
 

বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে, তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর সেনাবাহিনীর প্রধানকে ‘কর্নেল র‍্যাঙ্ক ব্যাজ’ পরানো হয়। পরে, সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেন,
 

"বাংলাদেশ সেনাবাহিনী আজ আধুনিকায়ন ও উন্নতির পথে এগিয়ে গেছে। ভবিষ্যতে আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। সেনাবাহিনীর সদস্যদের পেশাদার ও সুদক্ষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
 

অনুষ্ঠানের শেষে, সেনাপ্রধান ১৯তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন এবং রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তিনি রেজিমেন্টের সব সদস্যকে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে আহ্বান জানান।
 

এ সময় সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।