বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৭:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি-লালবাগ

ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি-লালবাগ

ঢাকা প্রেস,আরিফুজ্জামান (সাগর):-



রাজধানীর লালবাগ এলাকা থেকে ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

 

ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি-লালবাগ



গ্রেফতারকৃতরা হলো- ১। মানিক সরদার (৪০), ২। আবদুল জব্বার (৪৮) ৩। তমাল হোসেন অভি (২৪) ও ৪। মোঃ মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)। এসময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং লোহার রডের সাথে সংযুক্ত খাঁজকাটা ভোঁতা কড়াত উদ্ধার করা হয়। 
 

ডিবি লালবাগ-বিভাগ সূত্রে জানা যায়,  মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৯:১৫ ঘটিকায় লালবাগ কেল্লার মোড় বেড়ীবাধ সংলগ্ন শহীদ নগরের হাজী সেলিমের রডের ডিপোর সামনে পাকা রাস্তার উপর কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার উদ্দেশে সমবেত হয়েছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মানিক সরদার, আবদুল জব্বার, তমাল হোসেন অভি ও মোঃ মিরাজ হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় আরও ২/৩ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।