সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৫৭১
চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয়
চট্টগ্রাম প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলে এ চিত্র উঠে আসে। তবে আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি...
কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছর বয়সী প্রথম শ্রেণির ছাত্রী নোহা আক্তার নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। নিহত নোহা আক্তার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকার প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নোহা দক্ষি...
কুড়িগ্রামেও অপারেশন ডেভিল হান্টে আঃ লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও চলছে অপারেশন ‘ডেভিল হান্ট’। জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন, সদর থানা যুবলীগের সদস্য মো...
একই মঞ্চে ওসি, বিএনপি ও আ.লীগ নেতারা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হলেন থানার ওসি, আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। সোমবার বিকেলে উপজেলার জে.কে পোল্লাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ‘স্বর্ণ কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ এর উদ্বোধনী আয়োজনে এই দৃশ্য দেখা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাহাট থানার ভারপ...
বড়াইগ্রামে তারুন্যের উৎসব উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩৬ জন তরুণ-তরুণীকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ব...
বড়াইগ্রামে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয় সোমবার বিকেলে। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ৩০ জন কৃষক-কৃষাণী। প্...
নড়াইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসিব মোল্লা (২২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব মোল্লা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা এবং সাব্বির মোল্লার ছেলে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনা...
দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, তবে জুলুম বন্ধ হয়নি: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা আমাদের মাঝে মাঝে অন্য দেশে চলে যেতে বলত, আজ তারা নিজেই দেশ ছেড়ে চলে গিয়েছে। দেশে জুলুমকারী বিদায় নিয়েছে, তবে জুলুমের শেষ হয়নি।” শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরো বলেন, “দেশের প্রতিটি অপরাধ যেম...
কুষ্টিয়ায় এবছর নিষিদ্ধ হলো থার্টি ফাস্ট নাইট উদযাপন
আর মাত্র দুইদিন পর শুরু হতে যাচ্ছে ইংরেজি নতুন বছর ২০২৫। প্রতি বছর সারা বিশ্ব বর্ণাড্ড ও বর্ণীল আয়োজনের মদ্ধ্য দিয়ে দিবস টি পালন করে আসছে বিশের বিভিন্ন ধর্ম,জাতি ও গোত্রের মানুষ,বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। কিন্তু এবারে আসন্ন ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষ্যে কুষ্টিয়ায় নিষিদ্ধ করা হলো থার্টি ফাস্ট নাইট উদযাপন।কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক এই সিদ্ধান্...
গাইবান্ধায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি অনুষ্ঠান
নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা তাঁর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব...
চারঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বিবার্ষিক সম্মেলন
রাজশাহীর চারঘাট বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বিকাল ৩.৩০ মিনিটে জামায়েত ইসলামী বাংলাদেশ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ এজারুল ইসলাম উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। বিশেষ অতিথি...
তিন ধাপে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল
শেষ ভালো যার, সব ভালো তার। বছরটা দুর্দান্তভাবে শেষ করেছে লিটন-মিরাজরা। তিন ম্যাচের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে টাইগাররা হয়ে ওঠেছিল আত্মবিশ্বাসী। বাংলাদেশের সামনে ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুযোগ। শেষ ম্যাচে ৮০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিশন শেষ করে বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজকে...
চা-কফি: কখন, কেন এবং কতটা?
ঢাকা প্রেস নিউজ দিনের শুরুটা এক কাপ গরম চা বা কফি দিয়ে করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। তবে, এই জনপ্রিয় পানীয়গুলো আমাদের শরীরে কী প্রভাব ফেলে, তা কি আমরা সবাই জানি? আজকের আর্টিকেলে আমরা চা-কফি পানের সঠিক সময় এবং পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানব। উপপাদ্য ১: সকালে খালি পেটে চা-কফি পান করা কি স্বাস্থ্যকর? খালি পেটে চা-কফি পান করলে আমাদের শরী...
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় ২ কোটি ১৩ লাখ টাকা টোল আদায়
বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকার টোল আদায় হয়েছে।আর মাত্র ৮ দিন পরেই পবিত্র ঈদ উল আযহা। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কোথাও আজ রোববার দুপুর পর্যন্ত যানজটের কোনো খবর পাওয়া...
রবিবার (৯ জুন) শপথ গ্রহন করবেন নরেন্দ্র মোদি
সব ঠিকঠাক চললে রবিবার (৯ জুন) ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ শপথ নিতে পারেন তিনি। এর আগে শোনা তিনি শনিবার শপথ নিতে চলেছেন বলে জানা গিয়েছিল। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। বুধবার প্রধানমন্...
প্রতারণার মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেপ্তার
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। গ্রাহকের করা শতাধিক প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম গণমাধ্যমকে জানান, রোব...
কেঁদে বিদায় জানালেন কেবিসির মঞ্চ থেকে অমিতাভ
শেষ হতে চলেছে ২০২৩ সাল। বছর শেষ হওয়ার সঙ্গে হয়ে গেল ভারতের সবচেয়ে জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৫তম সিজনের অন্তিম পর্বের সম্প্রচার। ২৯ ডিসেম্বর ছিল কেবিসির শেষ পর্বের সম্প্রচার। দীর্ঘ আট মাসের জার্নি শেষ হল। আর বিদায়ের দিন সবার সামনেই কাঁদলেন শো’টির সঞ্চালক অমিতাভ বচ্চন। শেষ দিন অমিতাভের আবেগপ্রবণ সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। দুই...
লিচুর গুণাবলি
গ্রীষ্মকাল মানে নানা ধরনের রসালো ফলের সমারোহ। এমন একটি দারুণ রসালো ও সুস্বাদু ফল লিচু। খুব অল্প সময়ের জন্য লিচু পাওয়া যায় এবং এর উপকারিতা অনেক। লিচু খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ কপার, ম্যাঙ্গানিজ, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এছাড়া রয়েছে ফলিক অ্যাসিড ও আয়রন, যা রক্তস্বল্পতা দূর করতে দারুণ কার্যকর। পর্যাপ্ত পরিমাণে...






























