বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৬:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

কুষ্টিয়ায় এবছর নিষিদ্ধ হলো থার্টি ফাস্ট নাইট উদযাপন

কুষ্টিয়ায় এবছর নিষিদ্ধ হলো থার্টি ফাস্ট নাইট উদযাপন

ঢাকা প্রেস
আরিফুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-


 

আর মাত্র দুইদিন পর শুরু হতে যাচ্ছে ইংরেজি নতুন বছর ২০২৫। প্রতি বছর সারা বিশ্ব বর্ণাড্ড ও বর্ণীল আয়োজনের মদ্ধ্য দিয়ে দিবস টি পালন করে আসছে বিশের বিভিন্ন ধর্ম,জাতি ও গোত্রের মানুষ,বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়।
 

কিন্তু এবারে আসন্ন ইংরেজি নববর্ষ  ২০২৫ উপলক্ষ্যে কুষ্টিয়ায় নিষিদ্ধ করা হলো থার্টি ফাস্ট নাইট উদযাপন।কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক এই সিদ্ধান্ত গৃহিত হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেই কুষ্টিয়া জেলা প্রশাসন। 
 

কুষ্টিয়াতে এই দিনটি উদযাপনে নিষেধাজ্ঞা জারি করে শহরজুড়ে গতকাল  মাইকিং করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে তথ্য অফিসের মাধ্যমে সড়ক প্রচারে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের আওতায় কুষ্টিয়া জেলা আইনশৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখার লক্ষ্যে এবছর এই সিদ্ধান্ত নেয়া হয়।
 

সড়ক প্রচারে আরো জানানো হয়  সাম্রতিক উদ্ভুত পরিস্থিতি ও আইনশৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখতে এবছর থার্টি ফাস্ট উপলক্ষ্যে কুষ্টিয়া জেলায়  ফাকা মাঠে,রাস্তার পাশে ও বাসা বাড়িতে উচ্চ শব্দে মাইক,সাউন্ড সিস্টেম ব্যবহার, পটকা ও আতশবাজি এবং আগুনদারা পরিচালিত ফানুস  ব্যবহার নিষিদ্ধ। এই আইন অমান্যকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানানো হয়।