শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতীয় সীমান্তে বিজিবি মোতায়েন, প্রয়োজন হলে সেনাবাহিনী পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় সীমান্তে বিজিবি মোতায়েন, প্রয়োজন হলে সেনাবাহিনী পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুর, ৮ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সীমান্ত এলাকায় প্রচুর বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সাধারণত সেনাবাহিনী যায় না, তবে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে।
 

আজ রোববার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি কোথাও কারচুপি দেখেন আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এটি একটি ক্রেডিবল নির্বাচন হবে।”
 

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “যে জায়গায় যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, আমরা সেই প্রস্তুতি নিয়েছি। রংপুর বিভাগে নিরাপত্তার পরিস্থিতি খুবই ভালো। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে গতকাল শনিবার রাতে একটি অনলাইন পত্রিকা অফিস থেকে ২১ সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনা তিনি দেখেননি।
 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা।