সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিলেট জামায়াত আমিরের দুঃখপ্রকাশ, প্রতিবাদ জানাল শিবির

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিলেট জামায়াত আমিরের দুঃখপ্রকাশ, প্রতিবাদ জানাল শিবির

সিলেট প্রতিনিধি:-

 

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। রোববার রাতে নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন।
 

তবে একই রাতেই তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি এক বিবৃতিতে জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
 

ঘটনার পটভূমি গত বুধবার রাত ১২টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থী মিজানুর রহমান মারধরের শিকার হন। তিনি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সহ-তথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্পাদক। মিজানুর রহমান অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাকে রড দিয়ে মারধর করেছেন।
 

রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির ফখরুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় শিবিরের কিছু সংখ্যক কর্মী জড়িত ছিল। আমরা দুঃখিত। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থার কথাও জানান।
 

এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব, আঞ্জুমানে আল ইসলাহের সিনিয়র নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ছাত্রবিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা খান প্রমুখ। বৈঠকের আগে উভয় দলের নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীকে দেখতে যান।
 

শিবিরের প্রতিবাদ রাত সাড়ে ১১টার দিকে মহানগর জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি শাহীন আহমদ এবং মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু।
 

তাদের বিবৃতিতে বলা হয়, ‘গত ১৯ ফেব্রুয়ারি রাতে শিক্ষার্থীদের পারস্পরিক বিরোধে হাতাহাতির ঘটনা ঘটে, যাতে কয়েকজন আহত হন। কিছু রাজনৈতিক মহল এ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ছাত্রশিবিরকে দায়ী করার চেষ্টা করছে। মহানগর জামায়াত আমিরের বক্তব্যেও এই অপপ্রচারের ছাপ রয়েছে। আমরা তার বক্তব্যের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাই।’
 

ছাত্রশিবিরের এই বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন মহানগর প্রচার ও মিডিয়ার দায়িত্বশীল নাঈম আহমদ।