মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নড়াইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

নড়াইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

ঢাকা প্রেস,নড়াইল প্রতিনিধি:-

 

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসিব মোল্লা (২২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত হাসিব মোল্লা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা এবং সাব্বির মোল্লার ছেলে।
 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসিব মোল্লা মোটরসাইকেলে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। ফুলদাহ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
 

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী ট্রাকটি রেখে পালিয়ে যান।
 

কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী এখনো পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।