সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কেঁদে বিদায় জানালেন কেবিসির মঞ্চ থেকে অমিতাভ

কেঁদে বিদায় জানালেন কেবিসির মঞ্চ থেকে অমিতাভ

শেষ হতে চলেছে ২০২৩ সাল। বছর শেষ হওয়ার সঙ্গে হয়ে গেল ভারতের সবচেয়ে জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৫তম সিজনের অন্তিম পর্বের সম্প্রচার। ২৯ ডিসেম্বর ছিল কেবিসির শেষ পর্বের সম্প্রচার। দীর্ঘ আট মাসের জার্নি শেষ হল।

আর বিদায়ের দিন সবার সামনেই কাঁদলেন শো’টির সঞ্চালক অমিতাভ বচ্চন। শেষ দিন অমিতাভের আবেগপ্রবণ সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। দুই দশক পেরিয়ে কেবিসি আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় শো। তেইশ বছরের সম্পর্ক ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে অমিতাভ বচ্চনের।


তাই ১৫তম সিজনের অন্তিম লগ্নে বিগ বি’র চোখ ছাপিয়ে এলো জল। ১৫তম মৌসুমের শেষ পর্বে হাজির ছিলেন বিদ্যা বাোন, শিলা দেবী, শর্মিলা ঠাকুর এবং সারা আলি খানের মতো তারকারা। প্রত্যেকেই বিগ বি’র সঙ্গে মজার স্মৃতিচারণ করলেন শো’তে। বিদায়ের পর্বে সকলের সামনেই চোখে জল এলো বিগ বি’র।

আবেগতাড়িত হয়ে অমিতাভ বললেন, ‘এবার আসছি। আগামীকাল থেকে এই স্টেজ আর সুন্দর করে সাজানো হবে না। যারা এই শোয়ের দর্শক, শো’টি দেখতে ভালোবাসতেন তাদের জন্য বলছি- আগামীকাল থেকে আর আমরা আসব না। তবে সত্যি বলতে এই কথাটা বলার সাহস বা ইচ্ছে কোনওটাই হচ্ছে না।’

বুকে যন্ত্রনা নিয়েই বিগ বি বলেন, ‘আমি অমিতাভ বচ্চন এই স্টেজে দাঁড়িয়ে শেষবারের মতো বলছি- শুভরাত্রি, শুভরাত্রি। এই কথাটা বলার সময় চোখে জল ছলছল করছিল অমিতাভের। সেই সঙ্গে কান্না চেপে কথা বলার জন্য গলা ভার হয়ে এসেছিল তাও বেশ ভালোই বোঝা গেছে ভিডিওতে।


২০২৩ সালের ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি ১৫তম সিজনের এর সম্প্রচার। সেই সময় একমাত্র বিগ বি-ই জানতেন ২৯ ডিসেম্বর অন্তিম এপিসোডের সম্প্রচার হবে। কিন্তু, প্রতিযোগী আর দর্শকের ভালোবাসায় সেই দিনটার কথা ভুলেই গিয়েছিলেন। সবার সামনে সেই কথা নিজেই বলেন বিগ বি। 

কেবিসির সেটে অমিতাভ তাঁর ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের গল্প করতেন। তেমনই আবার প্রতিযোগীদেরও জীবনের অনেক লড়াই, আত্মত্যাগের কথা উঠে আসতো। বিগ বি সর্বদা চেষ্টা করতেন সেটে সবাইকে হাসিখুশি রাখতে। বিদায়বেলায় তাঁর মুখের সেই হাসিটাই কান্নায় পরিণত হয়ে গেল! এমনকী অমিতাভের সঙ্গে কাঁদলেন উপস্থিত অনেক দর্শক অনুরাগীও।