সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই—মানবিক সমাজ গঠনে ‘স্বপ্নতরী’র বৃক্ষরোপণ কর্মসূচি

স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই—মানবিক সমাজ গঠনে ‘স্বপ্নতরী’র বৃক্ষরোপণ কর্মসূচি

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-


 

"স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই—একটি মানবিক সমাজ বিনির্মাণে" এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন’-এর আয়োজন, “একটি শিশু, একটি গাছ” বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৫।
 

গত শুক্রবার (২৫ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল পশ্চিম পাড়ায় খান বাড়ির সামনে থেকে ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন সড়কে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
 

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন—আব্দুল্লাহ আল মাহমুদ জামান, আবু সালেহ মাস্টার, ইছাক মুন্সী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আঃ ছাত্তার, মোহাম্মদ সুমন মীর, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ হামিদুর রহমান (হামিদ ভাই), মোহাম্মদ বাতেন, হোসাইন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

বক্তারা বলেন,
“যেখানে বৃক্ষ নেই, সেখানে প্রাণের অস্তিত্বও নেই। বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মরুভূমি। অথচ গাছই পৃথিবীকে করে তোলে বাসযোগ্য, সৌন্দর্যমণ্ডিত ও প্রাণবন্ত।”

 

কর্মসূচির অংশ হিসেবে ফলদ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।