সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৪৯৭
প্রবাসীদের টার্গেট করে টাকা হাতিয়ে নিত চক্র, গ্রেপ্তার রোকনুজ্জামান রিপন
ইউরোপ ও আমেরিকায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নোয়াখালী পিবিআই রোকনুজ্জামান রিপন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতের দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাইস্কুল এলাকা থেকে তাকে ধরা হয়। পরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রিপন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন...
ভাষানটেকে বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ড
ঢাকা প্রেস নিউজ রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে আজ (বৃহস্পতিবার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট একযোগে কাজ করে ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় ছিল ১১টা ১৩ মিনিট। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।...
চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ
ঢাকা প্রেস নিউজ চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। শনিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ অবরোধের ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও অধিদপ্তরের আওতাভুক্ত সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে ক...
তথ্য সংগ্রহ শেষ, বুধবার থেকে ছবি তোলার কার্যক্রম শুরু
ঢাকা প্রেস নিউজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে সোমবার। এবার শুরু হচ্ছে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কার্যক্রম। আগামী বুধবার থেকে শুরু হয়ে এটি চলবে ১১ এপ্রিল পর্যন্ত। নির্বাচন কমিশনের সহায়তা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে...
চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএর গণ শুনানি অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিআর টি এর গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে । ২৩ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় বি আর টি এর কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএর আয়োজনে বিআরটি এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাহজামাল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোটরযান পর...
গাইবান্ধায় নিয়োগ পরিক্ষায় প্রক্সি-ডিভাইস ব্যবহার, গ্রেফতার ৪
- গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগ পরিক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার এবং বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরআগে একইদিন সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১...
এবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা
‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে নারী অনুরাগী পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। রোববার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে পাথর নিক্ষেপ করে হামলা চালানো হয়। খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। হামলার একটি ভিডিও স...
চিলমারীতেই হতে যাচ্ছে ভাওয়াইয়া ইনস্টিটিউট
ঢাকা প্রেস হাবিবুর রহমান, (কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধিঃ- ‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’। ভাওয়াইয়া সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের গাঁওয়া, সেই বন্দর ছোঁয়া কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের চর্চা ও ভাওয়াইয়া গানের প্রশিক্ষণের জন্য "ভাওয়াইয়া ইনস্টিটিউট" স্থাপনের পরিকল্পনা নিয়েছেন সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের শ...
বাংলাদেশে পাসওয়ার্ড শেয়ার বন্ধ করে দিয়েছে নেটফ্লিক্স
বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স বাংলাদেশে পাসওয়ার্ড শেয়ার বন্ধ করে দিয়েছে। এখন থেকে এক বাড়িতে এক পরিবারের বাইরে আর ব্যবহার করা যাবে না নেটফ্লিক্স। সংবাদমাধ্যম অনুযায়ী, বাংলাদেশে নেটফ্লিক্সের শেয়ারড গ্রাহকরা আর দেখতে পারছেন না। তারা নেটফ্লিক্স হাউজহোল্ড সেটআপের শিকার হচ্ছেন। টিভির স্ক্রিনে মেসেজ আসছে, ইউর টিভি ইজ নট পার্ট অফ দ্য নেট...
শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ জুন) নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছ...
এই গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁকা আমের আইস্ক্রিম
পাকা আমের আইস্ক্রিম রেসিপি উপকরণ পাকা আম ২টা, মিল্ক পাউডার ৩ টেবিল চামচ, হুইপিং ক্রিম আধা কাপ, আইসিং সুগার ৩ টেবিল চামচ। প্রণালি প্রথমে আমের টুকরা গুঁড়া দুধ আর পানি মিশিয়ে একসঙ্গে ব্লেন্ড করতে হবে। বয়েলের ভেতর আইসিং সুগার আর হুইপিং ক্রিম আলতো করে মিলিয়ে নিন। আস্তে আস্তে বিটারের মধ্যে ভরে বিট করতে হবে। বিটার কম পাওয়ারে বিট করতে হবে। ব্লেন্ড করা...
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দ...
বঙ্গবন্ধু হত্যার: প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করতে হাইকোর্টের নির্দেশ
ঢাকা প্রেস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের খুঁজে বের করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। আদালত এই কমিটিকে সারাদেশের প্রতিরোধ যোদ্ধাদের তালিকা তৈরি করে ৪ আগস্টের মধ্যে আদাল...
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনের শেষ দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ৯ প্লাটুন পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আশপাশে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য সুপ্রিম কোর্টে আসার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।মাজার গেটের সামনে ও বাইরে অনেক পুলিশ সদস্য...
বিপিএলের প্লে-অফের আগে ব্যাটে-বলে শীর্ষে যারা
শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের জমজমাট লড়াই। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে দলগুলোর দ্বৈরথ যেমন উত্তাপ ছড়িয়েছে, ঠিক তেমনি ব্যক্তিগত নৈপুণ্যেও ক্রিকেটাররা ছিল বেশ সমৃদ্ধ। প্লে অফ রাউন্ড শুরুর আগে দেখে নেয়া যাক ব্যাট ও বল হাতে কারা রয়েছেন শীর্ষ ৫ এ। ব্যাটিংয়ের শীর্ষ পাঁচে যারা ব্যাটিংয়ের শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন চারজন বাংলাদেশি ক্রিকেটার। তারা হ...
৪ লাখ ৭৫০১ করদাতার রিটার্ন জমা অনলাইনের মাধ্যমে
২০২৩-২৪ অর্থবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ৪ লাখ ৭৫০১ করদাতা রিটার্ন জমা করেছেন। এর আগের অর্থবছরে (২০২২-২৩) পুরো বছর জুড়ে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সংখ্যা ছিল ২ লাখ ৭২ হাজার। নতুন আয়কর আইনে অনলাইনে রিটার্ন দাখিল অনেক সহজ করা হয়েছে। এছাড়া অনলাইনে রিটার্ন জমার সঙ্গে সঙ্গে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র বা ট্যাক্স সার্টিফিকেট পেয়ে যাচ্...
কানাডিয়ানদের জন্য ভিসা স্থগিত করার কারণ জানাল ভারত
ভারত বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কানাডায় তাদের দূতাবাসে কর্মীদের নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে ভারতে কানাডার হাইকমিশন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কূটনীতিক হুমকি পাওয়ার পর তারা দেশে কর্মীদের উপস্থিতি সাময়িক...
ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৯০০
শতাব্দীর প্রাণঘাতী ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৯০০ জনে উপনীত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার। ভয়াবহ এই ভূ-কম্পনের পর মরক্কোর বেশ কয়েকটি অঞ্চলের গ্রামবাসী সোমবার (১১ সেপ্টেম্বর) টানা চতুর্থ রাত ঘরের বাইরে কাটিয়েছেন বলে খবর এসেছে। খবর এনডিটিভি, এএফপির। দেশটিতে আঘাত হানা সবচেয়ে বড় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছেই এবং সর্বশ...






























