রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫২:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসনের টিম

চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসনের টিম

বিশেষ প্রতিবেদন:-

 


চট্টগ্রাম মহানগরে গতকাল ১৩ মার্চ , বৃহস্পতিবার ফিরিঙ্গি বাজারে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে  মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন।

 

চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসনের টিম

 

বাজার মনিটরিং এ নেতৃত্ব দেন সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাদমান সহিদ এবং ইজাহারুল আহম্মেদ শিহাব। 


অভিযান চলাকালে গরুর মাংস, সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। 


এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায়  ও ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই অনুমোদিত না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।

 
বৃহস্পতিবার দুপুরে বাজার মনিটরিং কালে বিএসটিআই এর কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


এদিকে বাকলিয়ার চাক্তাই পাইকারি চালের বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল  এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এ সময় কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট  ধারায় মোট ৬ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।


নগরীর পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

 

অভিযান চলাকালে বিভিন্ন অভিযোগে ৪ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। 


বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ফরিদা খানম।