মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৭:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

তথ্য সংগ্রহ শেষ, বুধবার থেকে ছবি তোলার কার্যক্রম শুরু

তথ্য সংগ্রহ শেষ, বুধবার থেকে ছবি তোলার কার্যক্রম শুরু

ঢাকা প্রেস নিউজ

 

ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে সোমবার। এবার শুরু হচ্ছে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কার্যক্রম। আগামী বুধবার থেকে শুরু হয়ে এটি চলবে ১১ এপ্রিল পর্যন্ত। নির্বাচন কমিশনের সহায়তা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
 

গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়। এ কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৬৫ হাজার কর্মী, যারা দেশের মোট জনসংখ্যার ১.৫২ শতাংশ নাগরিককে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছেন।
 

এছাড়া, ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রমও চলমান রয়েছে। এতে আগামী মার্চের মধ্যে ১৮ লাখের মতো নতুন ভোটার যোগ হতে পারে।
 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এবারের হালনাগাদে আরও ১৯ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে, দ্বৈত ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, যা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে সহজেই শনাক্ত করা সম্ভব।