রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০০:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ভাষানটেকে বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ড

ভাষানটেকে বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ড

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে আজ (বৃহস্পতিবার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট একযোগে কাজ করে ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় ছিল ১১টা ১৩ মিনিট।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, ভাষানটেকের বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে, তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
 

এদিকে, বুধবার রাতে রাজধানীর গাবতলীতে শাহী মসজিদের পাশের বস্তিতে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম জানান, গাবতলীর শাহী মসজিদ বস্তিতে রাত ৩টা ৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৩টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের ইউনিটগুলোও আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
 

তবে, গাবতলীর আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।