মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৯০০

ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৯০০

শতাব্দীর প্রাণঘাতী ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৯০০ জনে উপনীত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার। ভয়াবহ এই ভূ-কম্পনের পর মরক্কোর বেশ কয়েকটি অঞ্চলের গ্রামবাসী সোমবার (১১ সেপ্টেম্বর) টানা চতুর্থ রাত ঘরের বাইরে কাটিয়েছেন বলে খবর এসেছে। খবর এনডিটিভি, এএফপির।

দেশটিতে আঘাত হানা সবচেয়ে বড় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছেই এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তা প্রায় ২৯০০ জনে উপনীত হয়েছে। এছাড়া, হতাহতদের উদ্ধারসহ জীবিতদের খুঁজে বের করার জন্য মরক্কোর প্রচেষ্টায় যোগ দিয়েছে স্পেন, ব্রিটেন ও কাতারের অনুসন্ধানকারী দল।


সোমবার মধ্যরাতে মরক্কোর রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৬২ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ২ হাজার ৫৬২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, ভূমিকম্প আঘাত হানা অঞ্চলের বেশির ভাগই দুর্গম হওয়ায় নিখোঁজদের পরিসংখ্যান জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে মরক্কোর মধ্যাঞ্চলে ছয় দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। বলা হচ্ছে, ১৯৬০ সালের পর এটি ছিল দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।