বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

দক্ষ নেতৃত্ব তৈরিতে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫-এর ঘোষণা

দক্ষ নেতৃত্ব তৈরিতে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫-এর ঘোষণা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

দক্ষিণ এশিয়ার উদীয়মান তরুণদের জন্য দারাজ গ্রুপ আবারও নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত ‘দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫’। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের তরুণদের জন্য পরিচালিত এই ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামটি আগামী প্রজন্মের নেতৃত্বগুণ বিকাশে একটি যুগান্তকারী উদ্যোগ।
 

১৫ মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে জুলাই ২০২৫ থেকে। নির্বাচিত অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন বিভাগে কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে তারা নেতৃত্ব, কৌশলগত চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা অর্জন করবেন।
 

প্রোগ্রামে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের হতে হবে গত এক বছরের মধ্যে স্নাতক সম্পন্নকারী, একাডেমিকভাবে মেধাবী, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি সম্পন্ন, দলবদ্ধভাবে কাজ করতে সক্ষম এবং দক্ষ যোগাযোগকারি। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে এবং চলবে পরবর্তী ১৪ দিন পর্যন্ত। আগ্রহীরা আবেদন করতে পারবেন দারাজ গ্রুপের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে: https://careers.daraz.com
 

নির্বাচিত প্রার্থীরা পাবেন বিশেষায়িত প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরদের দিকনির্দেশনা এবং বাস্তব প্রকল্পে কাজ করার সুযোগ। প্রোগ্রাম শেষে তারা দারাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে স্থায়ী দায়িত্ব পালনের সুযোগ পাবেন, যা দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
 

প্রোগ্রামের একজন সফল সাবেক অংশগ্রহণকারী আফিয়া তাহসিন জানান, “দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম আমার ক্যারিয়ারে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এটি আমাকে নেতৃত্ব ও আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করেছে।”
 

যুব নেতৃত্ব গঠনে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে দারাজ, যা কেবল তাদের ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ডিজিটাল অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখছে।
 

দারাজ সম্পর্কে সংক্ষেপে:

২০১৫ সালে প্রতিষ্ঠিত দারাজ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যার কার্যক্রম বিস্তৃত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মায়ানমারজুড়ে। দারাজ ই-কমার্স, লজিস্টিকস, পেমেন্ট ও আর্থিক পরিষেবার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল অবকাঠামো গড়ে তুলেছে, যা এ অঞ্চলের ৫০ কোটিরও বেশি মানুষের জন্য উন্নত ক্রয়-বিক্রয় অভিজ্ঞতা নিশ্চিত করছে।
 

প্রোগ্রামটি সম্পর্কে আরও জানতে ও আবেদন করতে ভিজিট করুন: https://careers.daraz.com