শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৪:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

রাজধানীতে গাড়ির চাপায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীতে গাড়ির চাপায় অজ্ঞাত নারী নিহত

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর রাজারবাগে অজ্ঞাত এক নারী গাড়ির চাপায় নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে রাজারবাগ আউটার সার্কুলার রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২২ বছর, তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
 

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাত দেড়টার দিকে গ্রিন লাইন কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

রাত আড়াইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই রিয়াজুল ইসলাম।