নির্বাচিত সংবাদ — পাতা ৬১
কুমিল্লায় বন্যাবিধ্বস্ত মানুষের হাহাকার: ত্রাণ পৌঁছাচ্ছে না প্রত্যন্ত এলাকায়
কুমিল্লা জেলায় ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে হাজার হাজার মানুষ। জেলার প্রায় ১০ লাখ মানুষ এখনও পানিবন্দি। ত্রাণ সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হওয়ায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী, জেলার ১৪টি উপজেলা বন্যা কব...
টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাজেদুল ইসলাম। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। সোমবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গাজিপুর থেকে ঈশ্বরদী যাওয়ার পথে সাজেদুল ইসলামের মোটরসাইকেলটিকে একটি বাস ধাক্কা দেয়।...
লক্ষ্মীপুরে আশ্রয়ণ কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু: ঠান্ডাজনিত কারণে স্ট্রোক
লক্ষ্মীপুর সদর: লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে অবস্থানকালে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। রোববার বিকেলে বন্যার কারণে বাড়িঘর প্লা...
ফেনীর বন্যাদুর্গতদের পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেনী জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের সহায়তার জন্য সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। সোমবার (২৬ আগস্ট), অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সরাসরি ফেনীতে উপস্থিত হয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছে তিনি বিজিবির...
ফেনী বন্যার্তদের জন্য ১৪টি ডেডিকেটেড হাসপাতাল
ফেনী জেলায় ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে বন্যার্তদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসন একটি বড় পদক্ষেপ নিয়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মোট ১৪টি হাসপাতালকে বন্যার্তদের জন্য ডেডিকেটেড হিসেবে নির্ধারণ করা হয়েছে। জেলা শহরে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প ৬টি উপজেলায় ৬টি স্বাস্থ্য ক্যাম্প জেলা শহরে ৭টি বেসরকারি হা...
নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালালেও দীর্ঘ ১২ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। লুটপাটের পর আগুন: স্থানীয় সূত্রে জা...
নাশকতার মামলায় সিএমএম আদালতে ৮ শতাধিক আনসার
সচিবালয়ে নাশকতার ঘটনায় দায়ের মামলায় আট শতাধিক আনসার সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে হাজির করা হয়।চাকরি জাতীয়করণের দাবিতে রবিবার দুপুরে সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদে...
মুরাদনগরে ছাত্র আন্দলনে নিহত ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের
ঢাকা প্রেস আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ ২৬ আগস্ট সনাতন ধর্মালম্বী সম্প্রদায় আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মষ্টমী উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, কুমিল্লাসহ বন্যাকবলিত এলাকার মানুষের জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদে...
রিকশাচালকদের ৭২ ঘণ্টার আলটিমেটাম
ঢাকা প্রেস নিউজ ঢাকা শহরের রিকশাচালকরা সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের আয়োজনে এই বিক্ষোভে তারা ব্যাটারি-মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবি জানান। রিকশাচালকদের দাবিগুলো হলো: ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন ল...
বন্যার্তদের পাশে আরটিভি পরিবার
ঢাকা প্রেস নিউজ দেশের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছে। হাজার হাজার মানুষের বাসস্থান, খাদ্যশস্য, এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। এই দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আরটিভি পরিবার। দীর্ঘ ৬ দিন ধরে চলা বন্যায় ২০ জনের প্রাণহানির পাশাপাশি অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সংকটের মুহূর্তে আরটিভির কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন দা...
রাষ্ট্রপতির আহ্বান: বন্যা কবলিতদের পাশে দাঁড়ান
ঢাকা প্রেস নিউজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ ক্ষেত্রে সহযোগিতা করছে। রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বন্যার্তদের জন্য ৫ কোটি টাকা সংগ্রহ করল
ঢাকা প্রেস নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দিনে বন্যার্তদের জন্য ৫ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬০৩ টাকা সংগ্রহ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে চার দিনের অবিরাম প্রচেষ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্তদের জন্য ৫ কোটি ২৩ লাখ টাকা সংগ্রহ করেছে। এই অর্থ দিয়ে ৫০টি ট্র...
আমি হারাতে চাই প্রকৃতির মাঝে
ঢাকা প্রেস লেখা: শাহনাজ প্রধান আমি হারাতে চাই নদীর কিনারে কাশফুলের মাঝে যেথায় ফড়িং এর দলেরা সাথী করবে আমায় তাদের দলের সাথে! যেথা ঘাস ফুলেরা ডেকে কথা কয় আমার সনে! প্রজাপতিরা চুমুখায় কপালে যেনো ছেড়ে না যাই তাদের ফেলে নদীর তীরে ছোট্র গাঁয়ে বসতি করে থেকে যদি যাই তাদের সাথে রঙধনুর সকল রঙ দিবে আমায় মেখে রাতের তারা গান গাইবে আমায় পাশে রেখে! জ্যােস্নাগুলি...
নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসে ৬ জনের মৃত্যু
স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে নেপালের রামেছাপ জেলার শৈলুং গ্রামীণ পৌরসভায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধসে তিনটি বাড়ি ধসে গেছে। অন্তত ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন জানিয়ে জেলা পুলিশের মুখপাত্র কৌশল নিউপানে বলেন, আমাদের দল নিখোঁজদের সন্ধানে কাজ করছে। কৌশল নিউপানে বলেন, স্থানীয় নদীর ওপর এক...
গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়ে এসব অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছে। মন্ত্রণালয়ের সিনিয়র...
শাহবাগে রিকশাচালকদের বিক্ষোভ
রাজধানী রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিকশাচালকরা। তারা বিশ্বাস করেন যে, ব্যাটারিচালিত রিকশা তাদের জীবিকার উপর হুমকি তৈরি করেছে। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে ১০টার দিকে শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায়। অবস্থান কর...
সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ
সচিবালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পর...
জায়েদ খান, জয় ও সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা
রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম ৫০ জনকে আসামি করে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলি...






























