রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:২৯:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

রাষ্ট্রপতির আহ্বান: বন্যা কবলিতদের পাশে দাঁড়ান

রাষ্ট্রপতির আহ্বান: বন্যা কবলিতদের পাশে দাঁড়ান

ঢাকা প্রেস নিউজ


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ ক্ষেত্রে সহযোগিতা করছে।

 

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অটুট রেখে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।