রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:২৯:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ফেনীর বন্যাদুর্গতদের পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেনীর বন্যাদুর্গতদের পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-

 

ফেনী জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের সহায়তার জন্য সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। সোমবার (২৬ আগস্ট), অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সরাসরি ফেনীতে উপস্থিত হয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
 

সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছে তিনি বিজিবির সহযোগিতায় ২৫০টিরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এই সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।