রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৩১:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ফেনী বন্যার্তদের জন্য ১৪টি ডেডিকেটেড হাসপাতাল

ফেনী বন্যার্তদের জন্য ১৪টি ডেডিকেটেড হাসপাতাল

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-


ফেনী জেলায় ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে বন্যার্তদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসন একটি বড় পদক্ষেপ নিয়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মোট ১৪টি হাসপাতালকে বন্যার্তদের জন্য ডেডিকেটেড হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

  • জেলা শহরে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প
  • ৬টি উপজেলায় ৬টি স্বাস্থ্য ক্যাম্প
  • জেলা শহরে ৭টি বেসরকারি হাসপাতাল
     

বেসরকারি হাসপাতালগুলো হলো: কনসেপ্ট হাসপাতাল, মেডিল্যাব, মেডিনোভা, জেডইউ মডেল, আল আকসা, ফেনী ডায়াবেটিস এবং মিশন হাসপাতাল। এই হাসপাতালগুলোতে বন্যার্তরা বিনামূল্যে চিকিৎসা পাবেন।
 

উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ডেডিকেটেড স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। পৌর এলাকায় পরিবার পরিকল্পনা দপ্তরের নবনির্মিত ভবনে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প গড়ে তোলা হচ্ছে।
 

বন্যার্তদের সেবা নিশ্চিত করার জন্য বিশেষ মেডিকেল দল ফেনীতে আসছে। ইতোমধ্যে ৩০ জন ডাক্তারের একটি বিশেষ দল ফেনী এসেছে। এই মেডিকেল ক্যাম্পের আওতায় আরও চিকিৎসক বন্যার্তের সেবায় ফেনী আসবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
 

গত সাতদিনের বন্যায় ফেনী জেলার সমগ্র অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা এখনো জলমগ্ন রয়েছে।