রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৩০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

লক্ষ্মীপুরে আশ্রয়ণ কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু: ঠান্ডাজনিত কারণে স্ট্রোক

লক্ষ্মীপুরে আশ্রয়ণ কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু: ঠান্ডাজনিত কারণে স্ট্রোক

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


লক্ষ্মীপুর সদর: লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে অবস্থানকালে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

মৃত মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। রোববার বিকেলে বন্যার কারণে বাড়িঘর প্লাবিত হওয়ায় পরিবারসহ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। রাতে বৃষ্টি হওয়ায় ঠান্ডাজনিত কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। পরে ভোরে তিনি মারা যান।
 

মালেকের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "বাড়িতে পানি থাকায় আমরা আশ্রয় কেন্দ্রে এসেছি। ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণেই বাবা মারা গেছেন।"
 

স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অনেকেই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।