রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৩০:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

হাসনাত আব্দুল্লাহর স্বাস্থ্য অবস্থা স্থিতিশীল জানালেন ঢামেক পরিচালক

হাসনাত আব্দুল্লাহর স্বাস্থ্য অবস্থা স্থিতিশীল জানালেন ঢামেক পরিচালক

ঢাকা প্রেস নিউজ


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্বাস্থ্য অবস্থা এখন স্থিতিশীল। রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে আনসার-শিক্ষার্থী সংঘর্ষে আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

পরিচালক জানান, হাসনাতের মাথায় আঘাত লেগেছিল। তবে বর্তমানে তিনি শংঙ্কামুক্ত এবং হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন।
 

সচিবালয় সংঘর্ষে ৬০ জন আহত:

সোমবার (২৬ আগস্ট) হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান পরিচালক। তিনি আরও বলেন, সচিবালয় সংঘর্ষে প্রায় ৬০ জন আহত হয়ে হাসপাতালে আসেন। তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়।
 

আইন উপদেষ্টা ও অন্যান্যরা হাসপাতালে:

হাসনাত আব্দুল্লাহর চিকিৎসার খোঁজখবর নিতে তার আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ একাধিক উপদেষ্টা হাসপাতালে এসেছিলেন।