রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৩০:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-



নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালালেও দীর্ঘ ১২ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

 

লুটপাটের পর আগুন: স্থানীয় সূত্রে জানা যায়, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে লুটপাটের ঘটনা ঘটে আসছিল। আগুন লাগার সময়ও অনেকে কারখানায় ঢুকে লুটপাট চালাতে গিয়ে আটকা পড়েন। স্থানীয়দের অভিযোগ, লুটপাটের পরই কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
 

উদ্ধার কাজে জটিলতা: কারখানার ভেতরে টায়ার উৎপাদনের দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি করে। ভবনের অবকাঠামোর দুর্বলতাও উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।
 

জনমনে আতঙ্ক: এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আটকা পড়া লোকদের নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত।