নির্বাচিত সংবাদ — পাতা ২১
রামপুরা হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর
২০১৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা করার ঘটনায় চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান। এর মধ্যে গ্রেফতার হওয়া বিজিবির সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর। আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ...
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে আজ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইন্টারনেট সংযোগ বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ের ওপর। এটি সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।...
পপিকে হত্যার হুমকি, আইনি ব্যবস্থা নিচ্ছেন এই চিত্রনায়িকা
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আবারও আলোচনায় এলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এবার তিনি নিজ জীবনের নিরাপত্তা নিয়ে সরাসরি হত্যার হুমকির অভিযোগ তুলেছেন এবং জানিয়েছেন যে তিনি আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। শনিবার দুপুরে পপি জানান, তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তাকে ভয়-ভ...
সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে মহাসড়কজুড়ে মানববন্ধন
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ সীতাকুন্ড (আংশিক আকবরশাহ-পাহাড়তলী) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে নগরীর একেখান মোড় থেকে সীতাকুন্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার জুড়ে হাজার হাজার মানুষ মানববন্ধনে অংশ নিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিএনপি অঙ্গ ও সহযো...
স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে দেশ গড়তে তরুণদের প্রতি অর্থ উপদেষ্টার আহ্বান
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নবীন স্নাতকদের উদ্দেশে বলেন, স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যত গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, “নবীন স্নাতকদের দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তোমাদের ওপর অনেক দায়িত্ব রয়েছে, যা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।” আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ স্টামফ...
পাইকগাছা পৌরসভায় চোরের উপদ্রব বৃদ্ধি
গাজী আব্দুল আলীম, খুলনা জেলা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতি খালী গ্রামে আবারও চোরদের সন্ত্রাস বেড়েছে। সম্প্রতি, ২০ নভেম্বর ২০২৫-র রাতের অন্ধকারে সাংবাদিক গাজী আব্দুল আলীমের বাড়ি থেকে পানির ট্যাঙ্কির পানি উত্তোলন ও নিয়ন্ত্রণের সকল সরঞ্জামাদি চুরি হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। এ কারণে সারারাত অটোমেটিকভাবে পানি প্রব...
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ ২২ নভেম্বর, শনিবার সকাল ৮টায় ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগর জামায়াতের আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সং...
চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহীর তালিকা
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহে...
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুকরণে ইউক্রেনের সামনে কঠিন দ্বিধা: ‘মর্যাদা’ নাকি মিত্র হারানোর ঝুঁকি – জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধ–সমাপ্তির পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরিকল্পনাটিতে রাশিয়ার কঠোর দাবি অন্তর্ভুক্ত থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে এটিকে স্বাগত জানিয়েছেন। কিয়েভ থেকে এএফপির বরাতে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে চুক্তি স্বাক্ষরের জন্য অত...
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭-এর সকল দিক নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডায়লগ ফর পিস অব চিটাগাং হিল ট্র্যাক্টস (ডিপিসি) এর আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব:) এস. এম. আইয়ুব। ...
সাভারের বাইপাইল এলাকায় স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত
নরসিংদীর মাধবদীতে গত ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। এটি অল্পমাত্রার হওয়ায় "মাইনর...
ঢাকায় পৌঁছেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী
তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভ্যর্থনা শেষে দুজনের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে শেরিং টোবগে সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে তথ্য জানতে চান এবং...
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় অভ্যর্থনা
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। সকাল ৮টা ১৫ মিনিটে তাঁকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগমনের পর বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।...
উৎপত্তিস্থলে ছিল তীব্র কম্পন, ফেটে গেছে মাটি ও সড়ক
নরসিংদী প্রতিনিধি: ‘এত ভয়ংকর সময় জীবনে দেখিনি। ঝাঁকুনিতে ঘরের দেয়াল ফেটে গেছে। বাইরে বের হতে গিয়ে স্বামী গুরুতর আহত হয়েছে। এখনো মনে পড়লে শরীর কেঁপে ওঠে।’—গতকাল শুক্রবার সকালে সংঘটিত ভূমিকম্পের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেট এলাকার গৃহবধূ সামসুন নাহার মলি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এই অঞ্চলেই। আবহাওয়া অ...
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে একদিনব্যাপী "ফার্স্ট এইড ও সিপিআর" প্রশিক্ষণ, শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে মৌলিক ধারণা প্রদানসহ ইতিবাচক দিকনি...
অক্টোবর-২০২৫ মাসের জেলার শ্রেষ্ঠ থানা ও মাদক উদ্ধারকারী হিসেবে ব্রাহ্মণপাড়া থানার অর্জন
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস কুমিল্লা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ থানার সম্মান অর্জন করেছে ব্রাহ্মণপাড়া থানা। একই মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং এসআই মেহেদী হাসান জুয়েল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যা...
বাংলাদেশে ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া মালদ্বীপীয় শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা
বিশেষ প্রতিনিধি(মালদ্বীপ থেকে): বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করতে মেডিকেল শিক্ষায় যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের ইন্টার্নশিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে বাংলাদেশে ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া শিক্ষার্থী...
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় দখলদারিত্ব-অগত্যা গাছতলায় চলছে পাঠদান
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা গ্রামের পূর্ব চর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা পাঁচ বছর ধরে দখল হয়ে বন্ধ রয়েছে। বারবার প্রশাসনকে অবহিত করেও সমাধান না হওয়ায় শিক্ষকরা বাধ্য হয়ে সড়কের ধারে গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করছেন। বিদ্যালয় সূত্রে জানা...






























