সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:০৫:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও সুখবর, ফিরল পুরোনো স্মৃতি

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও সুখবর, ফিরল পুরোনো স্মৃতি

বিনোদন ডেস্ক

 

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে আবারও আসছে নতুন অতিথি। দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন তারা। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের এই সুখবর জানিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ।
 

ছবিতে দেখা যায়, এক জোড়া ছোট্ট সাদা মোজার ওপর রাখা রয়েছে তাদের প্রথম সন্তানের হাত। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তারা লেখেন, ‘আরও একবার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।’
 

সুখবর প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন এই তারকা দম্পতি। বলিউডের সহকর্মী ও বন্ধুদের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন। কারিনা কাপুর খান, করণ জোহর, শোভিতা ধুলিপালা ও ডব্বু রত্নানীসহ অনেক তারকা কিয়ারা-সিদ্ধার্থের পোস্টে শুভকামনা জানান।
 

দ্বিতীয় সন্তানের সুখবর দেওয়ার ধরনেও রয়েছে পুরোনো স্মৃতির ছাপ। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথমবার মা-বাবা হওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা। সেবারও ‘জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার’ আসার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছিলেন। তবে তখন ছবিতে ছিল শুধু কিয়ারা ও সিদ্ধার্থের হাত।
 

এর কয়েক মাস পর, ১৬ জুলাই তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান। পরবর্তী সময়ে মেয়ের ছোট্ট পায়ের ছবি প্রকাশ করেন তারা। সেই ছবিতেও দেখা গিয়েছিল সাদা মোজা। এবার দ্বিতীয় সন্তানের সুখবরের ছবিতেও সাদা মোজার উপস্থিতি থাকায় ভক্তদের কাছে বিষয়টি যেন পুরোনো স্মৃতিকে নতুন করে ফিরিয়ে এনেছে।
 

২০২৫ সাল কিয়ারা ও সিদ্ধার্থের ব্যক্তিজীবনের পাশাপাশি ক্যারিয়ারেও ছিল ব্যস্ততার। মা হওয়ার পাশাপাশি কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা মুক্তি পায়। তবে দুটি সিনেমাই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। ২০২৬ সালে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’, যা দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
 

অন্যদিকে, সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’ মুক্তি পায় ২০২৫ সালে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘দ্য বন’। সিনেমাগুলোও পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
 

তবে চলচ্চিত্রের সাফল্য-ব্যর্থতার হিসাবের বাইরে কিয়ারা ও সিদ্ধার্থের ব্যক্তিজীবনে এখন নতুন আনন্দের অপেক্ষা। দ্বিতীয় সন্তানের আগমনের খবরে তাদের পরিবার ও ভক্তদের মধ্যে বইছে উচ্ছ্বাস।