সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজেশ ঘোষের সুরে আসিফ আকবরের নতুন গান, কোরিয়া সফরে যাচ্ছেন শিল্পী

রাজেশ ঘোষের সুরে আসিফ আকবরের নতুন গান, কোরিয়া সফরে যাচ্ছেন শিল্পী

বনোদন ডেস্ক

 

বেশ কিছুদিনের বিরতির পর নতুন একক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘ভুলে গেছি তোমাকে’ শিরোনামের নতুন গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী।
 

‘মন থেকে উঠে গেছো তুমি, ভুলে গেছি আমি তোমাকে; নেই ভালোবাসা বলে কিছু, বুঝেছি ভালোবেসে ঠকে’—এমন কথায় সাজানো গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটির সুর করেছেন রাজেশ ঘোষ এবং সংগীতায়োজন করেছেন এম এম পি রনি।
 

ইয়ামিন এলানের পরিচালনায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে নিজেই অংশ নিয়েছেন আসিফ আকবর। প্রযোজনা প্রতিষ্ঠান আর আর মিউজিকের ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘ভুলে গেছি তোমাকে’।
 

নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর জানান, দীর্ঘদিন পর আবারও রাজেশ ঘোষের সুরে গান গেয়েছেন তিনি। তাঁর সংগীতজীবনের উল্লেখযোগ্য ও জনপ্রিয় বেশ কিছু গানের সুরকার রাজেশ ঘোষ। দীর্ঘদিনের এই শিল্পী-সুরকার জুটির মধ্যে বোঝাপড়াও বেশ ভালো। ফলে নতুন গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী তিনি।
 

এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতিও শেষ করেছেন আসিফ আকবর। ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার (আইবিসিকে) আয়োজনে ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ অংশ নেবেন তিনি।
 

আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনছনের ইনচিওন সামসান ওয়ার্ল্ড জিমনেসিয়ামে উৎসবটি অনুষ্ঠিত হবে। সেখানে সংগীত পরিবেশন করবেন আসিফ আকবর। তাঁর পরিবেশনা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।