বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ এ ০৭:৪২:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

মৃত্যুর নয় বছর পরও শ্রোতার হৃদয়ে অমলিন বারী সিদ্দিকী

মৃত্যুর নয় বছর পরও শ্রোতার হৃদয়ে অমলিন বারী সিদ্দিকী

বিনোদন প্রতিবেদক

 

বাংলা লোকসংগীতের অনন্য কণ্ঠশিল্পী, সুরকার ও প্রখ্যাত বাঁশিবাদক বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ। ২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর দরদভরা কণ্ঠ, মায়াবী বাঁশির সুর এবং হৃদয়স্পর্শী গান আজও শ্রোতাদের মনে সমানভাবে জায়গা করে আছে।
 

১৯৫৪ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। সংগীতজীবনে নিজস্ব গায়কী, অসাধারণ বাঁশিবাদন এবং লোকজ ও আধ্যাত্মিক ধারার গানের মাধ্যমে তিনি অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ও ‘আমি একটা জিন্দা লাশ’সহ তাঁর অসংখ্য গান আজও সংগীতপ্রেমীদের মুখে মুখে ফেরে। তাঁর গানে মিশে আছে মাটি ও মানুষের জীবন, বিরহ, প্রেম, আধ্যাত্মিকতা এবং গভীর জীবনবোধ।
 

বারী সিদ্দিকীর দশম প্রয়াণ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠানের। অনুষ্ঠানটি এনটিভি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি এনটিভির ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
 

আয়োজকেরা জানিয়েছেন, প্রয়াত এই গুণী শিল্পীর বর্ণাঢ্য সংগীতজীবন, দীর্ঘ সাধনা ও কালজয়ী সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন প্রজন্ম বাংলা লোকসংগীতের ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বারী সিদ্দিকীর সংগীতে অসামান্য অবদান সম্পর্কে জানতে পারবে।
 

বিশেষ এ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন সমসাময়িক জনপ্রিয় সংগীতশিল্পী ও বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স আলমগীর। পাশাপাশি দর্শক-শ্রোতাদের জন্য থাকছে সরাসরি অংশগ্রহণের সুযোগ। অনুষ্ঠান চলাকালে ফোনের মাধ্যমে শিল্পী প্রিন্স আলমগীরের সঙ্গে কথা বলা, প্রিয় শিল্পীকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ এবং পছন্দের গান শোনার অনুরোধ জানাতে পারবেন দর্শকরা।
 

লোকজ সুর, আধ্যাত্মিক ভাবনা আর বাঁশির মায়াবী মূর্ছনায় বারী সিদ্দিকী বাংলা সংগীতে যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন, তা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়ে উঠেছে। তাঁর গান কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, বরং বাংলার লোকজ সংস্কৃতি ও মানুষের আবেগের এক অনন্য প্রকাশ।
 

দশম প্রয়াণ দিবসে বিশেষ এই সংগীত আয়োজনের মধ্য দিয়ে আবারও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বাংলা লোকসংগীতের এই কিংবদন্তিকে। তাঁর গান ও সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে—এমনটাই জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।