সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনেতা মুশতাক খান মারা গেছেন

অভিনেতা মুশতাক খান মারা গেছেন

বিনোদন ডেস্ক

 

হিন্দি সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মুশতাক খান আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৬ বছর বয়সে মারা গেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে হাস্যরসাত্মক ও পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেতা।
 

ভারতের সংবাদমাধ্যম আজকাল ও আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন আগে মুশতাক খানের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে প্রায় আট দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
 

১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় মুশতাকের। এরপর চার দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
 

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আশিকি’, ‘দিল হ্যায় কী মানতা নেহি’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরি’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড!’, ‘স্ত্রী’, ‘গদর ২’ ও ‘স্ত্রী ২’।
 

তবে কমেডি চরিত্রেই মুশতাক খান দর্শকের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। ‘ওয়েলকাম’ সিনেমায় নানা পাটেকরের অভিনীত উদয় শেট্টির দলের সদস্য হিসেবে তাঁর চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটির বিভিন্ন দৃশ্য পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে।
 

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দীর্ঘদিন কাজ করেছেন মুশতাক। আশির দশক থেকে বিভিন্ন টেলিভিশন প্রযোজনায় অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে। কমেডি, নাটক ও বাণিজ্যিক সিনেমা—বিভিন্ন ধারার কাজে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
 

অভিনয়জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছিলেন মুশতাক খান। তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করছেন।