সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি’, নিবন্ধন শুরু কাল

১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি’, নিবন্ধন শুরু কাল

বিনোদন ডেস্ক

 

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদ্যোগে ‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতায় ১৮টি বিষয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে দেশের শিশু-কিশোররা। প্রতিযোগিতার জন্য আগামীকাল ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
 

১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হলে শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এর ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’।
 

বিটিভি জানিয়েছে, প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে। এরপর আটটি বিভাগে বিভাগীয় বাছাইয়ের আয়োজন করা হবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণরা ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে ‘সেরা দশ’ পর্বে অংশ নেবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা ফাইনালে অংশ নেবে। চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে।
 

এবার অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, দলীয় নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত—এই ১৮টি বিষয়ে প্রতিযোগিতা হবে।
 

এর মধ্যে ‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের কম বয়সী এবং ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। ছড়াগান শুধু ‘ক’ শাখার জন্য নির্ধারিত। ক্বিরাত প্রতিযোগিতায় ১২ থেকে ১৭ বছরের কম বয়সীরা অংশ নিতে পারবে। এ প্রতিযোগিতা বিভাগীয় ও ফাইনাল—এই দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে।
 

একজন আবেদনকারী অনলাইন অথবা অফলাইনে সর্বোচ্চ তিনটি একক বিষয়ে এবং দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
 

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bd এবং ‘নতুন কুঁড়ি’র ওয়েবসাইট www.notunkuri.gov.bd-এ গিয়ে নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।