বাংলাদেশ — পাতা ৩৪৬
সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ শহরে ৩২ গ্রাম হেরোইনসহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বাবু শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। অভিযানে তার কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং ৮ হাজার ৮৫০ টাকা নগদও জব্দ করা হয়। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত)...
পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার হওয়া ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস...
সারাবিশ্বে প্রশংসায় ভাসছেন, চিলমারীর রিকতা আখতার বানু
ঢাকা প্রেস হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বিশ্বে বিবিসির ২০২৪ সালের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী ১০০জন নারীর তালিকা প্রকাশ করেছেন, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চলতি বছরে ৩ডিসেম্বর এই তালিকায় স্থান পেয়েছেন, বাংলাদেশের একমাত্র বিজয়ী নারী প্রতিনিধি। দেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার, চিলমারী উপজেলার রিকতা আখতার বানু। তিনি পে...
ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা
ঢাকা প্রেস নিউজ বিয়ের জন্য চাপ দেওয়ায় অন্তঃসত্ত্বা প্রেমিকা শাহিদা ইসলামকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেন কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। হত্যার কাজে ব্যবহৃত পিস্তলটি তিনি গত ৫ আগস্ট রাজধানীর ওয়ারি থানা থেকে লুট করেন এবং পরে ইউটিউব দেখে সেটি চালানো শিখেন। গত ২৯ নভেম্বর রাতে তৌহিদ প্রেমিকা শাহিদাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের করেন। লোকাল ব...
হিলিতে পেঁয়াজ ও আলুর দাম কমেছে
তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে ভারত থেকে আমদানিকৃত আলু ও পেঁয়াজের দাম কমেছে। বর্তমানে ভারতীয় আলু প্রতি কেজি ৫ টাকা কমে ৬০ টাকায় এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ভারতীয় পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা কমে ৭০ টাকায় নেমে এসেছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। খুচরা বিক্রেতারা...
ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। নুর আলম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনায়েত নগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে। র্...
নওগাঁর পিপির বিরুদ্ধে বিচারকদের হুমকি ও আদালত অবমাননার অভিযোগ
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ জেড এম রফিকুল আলমের বিরুদ্ধে বিচারকদের উদ্দেশে অশোভন বক্তব্য প্রদান, হুমকি এবং আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টে...
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মো. নাজির উদ্দিন কার্তিক (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদস্যরা গোমস্তাপুর উপজেলার কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করেন। রাত ৯টায় ১৬ বিজিবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হ...
পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করেছে। আগামী মাসেই এই চিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা। দীর্ঘ কয়েক দশক পর এতো বিপুল পরিমাণ চিনি পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে। এর আগে বাংলাদেশ মূলত ভারত থেকে চিনি আমদানি করত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। প্রতি...
পুলিশ পরিচয়ে তিন ভুয়া ডিবি সদস্য আটক
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির সময় তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু বকর মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন: মো. হৃদয় সিকদার (২৩), পাছোক এলাকার আমির হোসেন সিকদারের ছেলে। সুমন চৌকিদার (২৮), উপসী এলাকার আলী চৌকিদারের ছেলে।...
লাকসামে নিন্ম আয়ের কমিউনিটি নিয়ে স্টেকহোল্ডার ম্যাপিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কমিউনিটি নিয়ে স্টেকহোল্ডার ম্যাপিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়৷। এতে অংশগ্রহন করেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র...
ভারতে বাংলাদেশী দূতাবাসে হামলার প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ মিছিল
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজারহাটে বিক্ষোভ মিছিল করেছে রাজারহাটের সর্বস্তরের জনগণ। গত সোমাবার ত্রিপুরার আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামক একটি সংগঠন কর্তৃক বাংলাদেশী উপ হাইকমিশনে হামলার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রাজারহাটেও কর্মসূচির ডাক দেয়া হয়...
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে জেলা শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচি পালন করেছে। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমা...
কুড়িগ্রামে রিমোট কন্ট্রোল বিমান তৈরি করে প্রশংসিত স্কুলছাত্র
দেশের উত্তরের শেষ জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহলে রিমোট কন্ট্রোল বিমান তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে স্কুলছাত্র শামীম রানা। তার তৈরি বিমানটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলের হাবিবপুর গ্রামের কৃষক শহিদুল ইসলামের বড় ছেলে শামীম রানা। ফুলবাড়ী মডেল সরকারি উচ্...
ছাত্র হত্যা মামলায় কুড়িগ্রাম আ.লীগ সভাপতির ছেলে গ্রেফতার
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর আলীর ছোট ছেলে জাহেদুল ইসলাম সবুজকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব-১৩-এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমু...
কুড়িগ্রামে ওয়াজ মাহফিলের আয়োজকদের মারধরের অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলে বিএনপি নেতাদের অতিথি না করায় আয়োজক কমিটির কয়েকজনকে মারপিট করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাদের বিরুদ্ধে। যদিও আয়োজক কমিটির সদস্যরা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারে এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ই...
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে দুই দিনের তথ্যমেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলা মঞ্চে আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-...
উগ্রবাদ উসকে দিচ্ছে ভারতীয় গণমাধ্যম,হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত : ইসলামী ঐক্যজোট
ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু উগ্রবাদীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমী মাদ্রাসা ভিত্তিক বৃহৎ রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। দলটি বলছে, একটি স্বাধীন-সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকায় আগুন দেওয়া আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বি...






























