বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৭:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার

ঢাকা প্রেস,ফেনী প্রতিনিধি:-

 

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

নুর আলম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনায়েত নগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে।
 

র‍্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়। এ সময় আবদুর রব নামের এক ব্যক্তি ভয়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে পালিয়ে যান। কিন্তু সেখানেও তাকে ধরে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়।
 

আহত অবস্থায় মাটিতে পড়ে যাওয়ার পর আবদুর রবকে লাঠিসোঁটা, লোহার রড এবং রাইফেলের বাট দিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আবদুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
 

ফেনীস্থ র‍্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানিয়েছেন, নুর আলম এই মামলার ৮৪ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের পর বিকেলে দাগনভূঞা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।