বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৬:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

উগ্রবাদ উসকে দিচ্ছে ভারতীয় গণমাধ্যম,হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত : ইসলামী ঐক্যজোট 

উগ্রবাদ উসকে দিচ্ছে ভারতীয় গণমাধ্যম,হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত : ইসলামী ঐক্যজোট 

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদক:-


ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু উগ্রবাদীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমী মাদ্রাসা ভিত্তিক বৃহৎ রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। দলটি বলছে, একটি স্বাধীন-সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকায় আগুন দেওয়া আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান তারা এই প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে দলের এই দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত এবং হাইকমিশনের ভেতর ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি।পাশাপাশি ভারতীয় কিছু গণমাধ্যমে অব্যাহত অপপ্রচার উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও উসকে দিচ্ছে। এসব উদ্বেগজনক ঘটনা কূটনৈতিক রীতি-নীতির প্রতি চরম আঘাত। 

তারা আরও বলেন, আমরা মনে করি এসব ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। 

বিবৃতিতে তারা আরও বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদ। এই সম্প্রীতি নষ্টের গভীর ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হিন্দু-মুসলিমসহ সকল ধর্ম-বর্ণের মানুষ বদ্ধপরিকর।

ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি অনুরোধ জানিয়ে ইসলামী ঐক্যজোটের এই দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন। আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল যেন উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি না হয়। আমরা চাই উভয় দেশের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে।