বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৬:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-
 

সিরাজগঞ্জ শহরে ৩২ গ্রাম হেরোইনসহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বাবু শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। অভিযানে তার কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং ৮ হাজার ৮৫০ টাকা নগদও জব্দ করা হয়।
 

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) কে এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ শেখের ছেলে।
 

এ বিষয়ে কে এম মাসুদ রানা জানান, পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযানে অংশ নিয়ে বাবুকে ৩২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।