বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৭:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চালুর দাবি

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চালুর দাবি

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-

 

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি।
 

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা জানান, যশোর-ঢাকা পদ্মাসেতু রেল প্রকল্প মানুষের দ্রুত যাতায়াতের স্বপ্ন দেখালেও বাস্তবায়নে সেই সুবিধা থেকে যশোরবাসী বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, প্রকল্প শুরুর আগে যশোর থেকে যমুনা সেতু হয়ে ঢাকায় তিনটি ট্রেন চলাচল করত। কিন্তু পরে সরকারের সিদ্ধান্তে দুটি ট্রেন রাজবাড়ী ও ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর পথে পরিচালিত হয়।
 

তারা আরও উল্লেখ করেন, পদ্মাসেতু রেল প্রকল্প চালু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে না এসে সিঙ্গিয়া স্টেশনের পর নড়াইল হয়ে ঢাকার পথে যাবে। একইভাবে, বেনাপোল এক্সপ্রেসও রাজবাড়ী ও ফরিদপুর হয়ে চলাচল করবে। ফলে যশোরবাসীকে পদ্মাসেতুর সুবিধা পেতে হলে ১৯ কিলোমিটার দূরের বাঘারপাড়া উপজেলার রাধানগরের পদ্মবিলা স্টেশনে যেতে হবে।


যশোরবাসীর সুবিধার কথা বিবেচনা করে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চালুর দাবি জানান বক্তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।