বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৬:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি

পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করেছে। আগামী মাসেই এই চিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা। দীর্ঘ কয়েক দশক পর এতো বিপুল পরিমাণ চিনি পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে। এর আগে বাংলাদেশ মূলত ভারত থেকে চিনি আমদানি করত।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি পাঠানো হবে চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনে দেশটির চিনিশিল্প এই বছর প্রায় ৬ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে। এর মধ্যে ৭০ হাজার টন মধ্য এশিয়ার দেশগুলোতে এবং ৫০ হাজার টন থাইল্যান্ডে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও উপসাগরীয় রাষ্ট্র, আরব এবং আফ্রিকার বিভিন্ন দেশও পাকিস্তান থেকে চিনি আমদানির চুক্তি করেছে বলে জানিয়েছেন দেশটির চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিক।
 

পাকিস্তানের চিনি রপ্তানি থেকে এ বছর ৪০০-৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। চিনিশিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা আয়ের উৎসে পরিণত হয়েছে।
 

এদিকে, আন্তর্জাতিক বাজারে চিনির দাম গত সোমবার (২ ডিসেম্বর) প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পৌঁছায়। একইদিন পাকিস্তানের ৮০টিরও বেশি চিনিকল উৎপাদন শুরু করেছে।