বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৬:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকা ও দিল্লির বার্তা

বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকা ও দিল্লির বার্তা

ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন এবং তার পরবর্তী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় ভিসা কার্যক্রমও থমকে গেছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ, এই টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। এর মধ্যে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার দু'দেশের সম্পর্কের তিক্ততা আরও বাড়িয়ে তোলে।
 

এ ঘটনার পর, ভারতের কূটনৈতিক সূত্রগুলোর মতে, ভারতীয় রাজ্যের ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ও ভারতীয় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়। এর পরেই ভারতের কূটনৈতিক দপ্তর বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে উদ্যোগী হয়।
 

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাক পড়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী এবং এটি একে অপরের ওপর নির্ভরশীলতার ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা দু'দেশের স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখতে চাই এবং ইতিবাচক অগ্রগতির জন্য কাজ করছি।"
 

ভারত সরকার আগরতলা হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং বাংলাদেশের হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি যদি আর ঘোলাটে না হয়, তবে আগামী মঙ্গলবার সচিব পর্যায়ের বৈঠক হতে পারে। ভারত চায়, সম্পর্ক পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক।
 

এছাড়া, ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশবিরোধী বিক্ষোভ নিষিদ্ধ করেছে এবং আগরতলার ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়েছে, সেই সঙ্গে পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।