বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৫:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মো. নাজির উদ্দিন কার্তিক (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদস্যরা গোমস্তাপুর উপজেলার কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করেন। রাত ৯টায় ১৬ বিজিবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
 

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবির একটি দল সীমান্ত পিলার ২০৪/এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একজন ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
 

প্রথমে ওই ব্যক্তি অসংলগ্ন বক্তব্য দেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি ভারতীয় নাগরিক। তার পরিচয় অনুযায়ী, তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিয়ার জেলার আবাদপুর থানার গাবিন্দপুর গ্রামের বাসিন্দা। তল্লাশির সময় তার কাছে ভারতীয় ১০ রুপি ও বাংলাদেশি ২৫০ টাকা পাওয়া যায়। তবে তার কাছে কোনো পাসপোর্ট বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
 

অধিনায়ক আরও জানান, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।