বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৬:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পুলিশ পরিচয়ে তিন ভুয়া ডিবি সদস্য আটক

পুলিশ পরিচয়ে তিন ভুয়া ডিবি সদস্য আটক

ঢাকা প্রেস,শরীয়তপুর প্রতিনিধি:-

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির সময় তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু বকর মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আটককৃতরা হলেন:

  • মো. হৃদয় সিকদার (২৩), পাছোক এলাকার আমির হোসেন সিকদারের ছেলে।
  • সুমন চৌকিদার (২৮), উপসী এলাকার আলী চৌকিদারের ছেলে।
  • ইনছান আলী (২৭), লক্ষ্মীপুর এলাকার ইদ্রিস আলী বেপারীর ছেলে।

 

পুলিশ জানায়, শাহজাহান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার শহর থেকে বাসায় ফেরার পথে বিষুগাঁও এলাকায় অভিযুক্তদের মুখোমুখি হন। তারা গোয়েন্দা পুলিশ পরিচয়ে শাহিনকে আটক করে মাদক রাখার অভিযোগে হ্যান্ডকাফ পরিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।
 

টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহিনকে মারধর করা হয়। পরে তিনি তার বাবা শাহজাহান হাওলাদারকে ফোনে টাকা আনতে বলেন। শাহজাহান ঘটনাস্থলে পৌঁছে ২২ হাজার ৯০০ টাকা দিলে অভিযুক্তরা হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করে।
 

তবে শাহিন ও তার বাবার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করতে সক্ষম হন। অভিযুক্তদের সঙ্গে থাকা অপর ব্যক্তি টাকা নিয়ে পালিয়ে যান।

 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হই যে তারা আমাদের ডিবি পুলিশের সদস্য নয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"