বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৫:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সাজেক ভ্রমণে পর্যটকদের জন্য নতুন বিধি-নিষেধ জারি

সাজেক ভ্রমণে পর্যটকদের জন্য নতুন বিধি-নিষেধ জারি

ঢাকা প্রেস নিউজ
 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ভ্রমণে পর্যটকদের জন্য ফের বিধি-নিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সাজেক ও মাচালং এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় বুধবার (৪ ডিসেম্বর) থেকে এই বিধি-নিষেধ কার্যকর করা হয়েছে।
 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত সাজেক ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।


সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সংঘর্ষের ঘটনা সাজেকের পর্যটন কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শীপপাড়া এলাকায় ঘটেছে। এই ঘটনার পর বিকেলে প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছাড়তে পারেনি। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি।
 

খাগড়াছড়ি জিপগাড়ি লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, সংঘর্ষের কারণে বুধবার সকালে সাজেক থেকে ২০-২৫টি গাড়ি খাগড়াছড়ি ফিরে এলেও বিকেলে কোনো পর্যটকবাহী গাড়ি সাজেক থেকে বের হয়নি এবং নতুন কোনো গাড়ি সাজেকে যায়নি।


রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানান, দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বুধবার সাজেকে পর্যটন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাজেকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।


স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সাজেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের সাময়িক এই বিধি-নিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।