মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বাংলাদেশ — পাতা ২৯৯

১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ, চলছে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি

ঢাকা প্রেস নিউজ   ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার ট্যাংকলরি শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।   রোববার (২৬ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।   খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন এ তথ্য নি...



বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর ঘোষণা: উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

ঢাকা প্রেস নিউজ   বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় প্রতিষ্ঠানটিকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।   রোববার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে সংশোধন করাটা বেশি গুরুত্বপূর্ণ।...


এখন থেকে জরিমানা সাপেক্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ৩৬৫ দিনই

ঢাকা প্রেস নিউজ এখন থেকে বছরের যেকোনো সময় অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত ৩১ জানুয়ারির পর রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে জরিমানা গুনতে হবে। সর্বোচ্চ জরিমানা হবে ২৪ মাস পর্যন্ত, যার মানে ৪৮ শতাংশের বেশি জরিমানা হবে না।   এই তথ্য জানান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এন...


চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।   রোববার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ওয়ামী স্কুলে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “বা...


হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

  ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। পরে বিজিবিও মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছার প্রতিদান জানায়।   রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফের হিলি ক্যাম্পের কমান্ডার রোহিত শর্মা বিজ...


নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয়: ইসি আবুল ফজল

ঢাকা প্রেস নিউজ   নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা নির্বাচন কমিশনের হাতে নয়। প্রধান উপদেষ্টা যেমন উল্লেখ করেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে যেকোনো সময় নির্বাচন হতে পারে। এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করা হবে।   রোববার (...


ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা নিয়ে সারজিস আলমের বক্তব্য

ঢাকা প্রেস নিউজ   জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সময় বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছিল।   শনিবার (২৬ জানুয়ারি) রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এক অনুষ্ঠানে তি...


না ফেরার দেশে চলে গেলেন, চিলমারীর হাফেজ মোঃ আবু তাহের 

কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন, হাফেজ আবু তাহের। ৩৩ বছর বয়সী হাফেজ আবু তাহের, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা হাটখোলা গ্রামের মরহুম জামাল উদ্দিনের পুত্র। সবুজপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে মাচাবান্দার চৌ...


জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সব নির্বাচন হবে স্বচ্ছ: ইসি আবুল ফজল

  নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে সব ধরনের সংশয় দূর করা হবে। এ লক্ষ্যে তিনি জনগণকে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।   রোববার (২৬ জানুয়ারি) সকালে রংপু...


শান্তিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক

  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে রাজিয়া বেগম (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।   রোববার (২৬ জানুয়ারি) সকালে পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রামে পুলিশ রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করে।   রাজিয়া বেগম ওই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই এলাকার বাবনিয়া গ্রামে। দুই সন্তানের মা রাজিয়ার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়...


ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলায় হাসনাত আবদুল্লাহর নিন্দা

ঢাকা প্রেস নিউজ   ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।   হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “ইবতেদায়ি শিক্ষকসহ সারাদেশের শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। ইবতেদায়ি শিক্ষক...


কুমিল্লায় অস্ত্রসহ ১০ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

  কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের কর্তৃক এক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১০ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ।     অভিযানের সময় গ্রেফতারকৃতরা হলেনঃ ঝাউতলা গ্রামের মোঃ নাইমুল ইসলাম (নাঈম),কালিয়া জুড়ির আবির হামিদ মাহি, ছোটরা ঈদগার আবির হামিদ মাহি, একই গ্রামের মোঃ সাজ...


গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন রোববার স্থানীয় এম.এন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। সম্মেলনে শ্লোগান ছিল- টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার। সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপ...


আইনশৃঙ্খলার অবনতির পেছনে পুলিশের মন্থর গতি দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ   দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হিসেবে পুলিশের কাজের মন্থরতাকে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।   রোববার (২৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে পুলিশের সংখ্যা পর্যাপ্ত। তবে, তাদের কাজের ধীরগতির কারণেই...


দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই

ঢাকা প্রেস নিউজ   মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কে এম সফিউল্লাহ বীর উত্তম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।   রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত...


কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই সমাবেশ

  "তিস্তা নদী এখন প্রশস্ত ৮ কিলোমিটার চওড়া। তিস্তার চায়না বলেছিল এটাকে গ্রান্ড পয়েন্ট দিয়ে দেড় কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে কত হেক্টর জমি আমাদের চাষাবাদে আসতো?  তারা এখানে স্যাটেলাইট শহর করবে।  ফাইভ স্টার হোটেল করবে।  ইকোনিমিক্যাল জোন করবে।  হাউজিং করবে। পর্যটনের জন্য ক্ষেত্র বিস্তার করবে।  সাংহাই নদীকে যেমন দৃষ্টিনন্দন করে তুলেছে ঠিক সেই রকম তিস্তা...


এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে 'এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫' এর সমাপনী অনুষ্ঠিত হয়।   উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। অ...


হাঁড় কাঁপানো ঠান্ডায় স্থবির কুড়িগ্রামের জনজীবন 

  কুড়িগ্রামে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষরা। টানা ছয়দিন ধরে জেলায় সূর্যের দেখা মিলছে না। বিকেল হতেই নেমে আসে অন্ধকার। এছাড়া হিমশীতল বাতাসে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।   কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষণ সুবল চন্দ্র সরকার জানান, আজ (রোববার)...