মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না হাসনাত কাইয়ূম

এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না হাসনাত কাইয়ূম

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 


উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন, বাংলাদেশ কৃষকদের দেশ, কৃষিপ্রধান দেশ। এই যে অভ্যুত্থানে এখন পর্যন্ত যারা নিহত হয়েছে।  তারা সকলেই কৃষকের সন্তান। কিন্তু তারা যে কৃষকদের সন্তান, তাদের লাশ যে কৃষকদের বাড়িতে এসেছে, কিন্তু এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না। বাংলাদেশের বর্গ হিসেবে কৃষককে একদম রাজনৈতিক বর্গ হিসেবে অদৃশ্য করা হয়েছে।

 

এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না হাসনাত কাইয়ূম



রোববার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের চিলমারীর সফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে হাট ও ঘাটে ইজারা প্রথা বাতিল, নদী ভাঙনরোধ, কৃষকের সাথে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

 

এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না হাসনাত কাইয়ূম — ছবি ২



প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন,  আমরা মনে করি বাংলাদেশের পরিবর্তনের জন্য যেই দিকে এগিয়ে নেয়া দরকার সেটি হচ্ছে কৃষি ও  কৃষকদের। তাদের কীভাবে পরিবর্তন হবে?  তাদের সমস্যা গুলো কি সেগুলো সমাধান করা। এসব নিয়ে আমরা সরকারের বিভিন্ন স্থরে কথা বলেছি। ঢাকায় সভা সমাবেশ করার চেষ্টা করেছি। তাতে সরকারের সাথে সংশ্লিষ্ট কিছু কিছু উপদেষ্টা আগ্রহী হলেও পুরো সরকারের মনোযোগটা আমরা এইদিকে আকৃষ্ট করতে পারি নাই। 

 

এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না হাসনাত কাইয়ূম — ছবি ৩



তিনি আরও বলেন, এই দিক থেকে আমরা মনে করেছি দারিদ্রতম, দারিদ্রপীড়িত এই কুড়িগ্রামের কৃষকরা যেভাবে শোষিত, তারা যেভাবে সব সময় ফ্রেমের বাইরে থেকে যাচ্ছে। প্রথমত তাদের রাজনৈতিক দৃষ্টির মধ্যে আনতে হবে। এছাড়াও বিভিন্ন অঞ্চলের কৃষকরা ভুক্ততেছে আজকে। এইযে কৃষকরা হাজার হাজার কোটি টাকা লোকশান দিচ্ছে । কৃষকরা কপি বিক্রি করছেন ২ টা করে আর বাজারে ভোক্তারা কিনছে ৩০ টাকা করে। এতে করে ভোক্তারা একদিকে ঠকছেন আবার অন্যদিকে উৎপাদকেরাও ঠকছেন। এই মধ্যবর্তী সিন্ডিকেট থেকে কৃষকদের মুক্ত করা দরকার, পুরো দেশকে মুক্ত করা দরকার। সেই দাবী থেকে আজকের এই উত্তরবঙ্গের কৃষক সমাবেশ করতে বাধ্য হচ্ছি।

 
এসময় উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ কমিটির আহবায়ক নাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি)র সদস্য রাখাল রাহা, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, নগর পরিকল্পনাবিদ খন্দকার মিয়াজ রহমান প্রমুখ।