মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১২:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মার্কিন সহায়তা নিয়ে ইউএসএইডের চিঠির মূল বক্তব্য

মার্কিন সহায়তা নিয়ে ইউএসএইডের চিঠির মূল বক্তব্য

ঢাকা প্রেস নিউজ

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সহায়তা অনুমোদন বন্ধ রেখেছে। এরই অংশ হিসেবে, ইউএসএআইডি (যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) বাংলাদেশে তাদের অর্থায়নে চলমান সব প্রকল্প ও কর্মসূচি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে।



রোববার, ২৬ জানুয়ারি, ইউএসএআইডি বাংলাদেশের পরিচালক রিচার্ড অ্যারন সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ স্থানীয় উন্নয়ন সংগঠনগুলোর উদ্দেশ্যে একটি চিঠি জারি করেন। এতে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক নির্বাহী আদেশের প্রসঙ্গ উল্লেখ করে জানানো হয় যে, বাংলাদেশের সঙ্গে চুক্তি, কাজের আদেশ, অনুদান এবং কোঅপারেটিভ চুক্তির অধীনে চলমান কার্যক্রমগুলো স্থগিত করা হয়েছে।

 

মার্কিন সহায়তা নিয়ে ইউএসএইডের চিঠির মূল বক্তব্য


 

চিঠিতে ইউএসএআইডির অর্থায়নে বাস্তবায়নাধীন সব প্রকল্প বন্ধ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

২০২৪ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং আরও বিভিন্ন খাতে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।
 

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সহায়তার পরিমাণ:

  • ২০২১ সালে: ৫০০ মিলিয়ন ডলার
  • ২০২২ সালে: ৪৭০ মিলিয়ন ডলার
  • ২০২৩ সালে: ৪৯০ মিলিয়ন ডলার
  • ২০২৪ সালে: ৪৫০ মিলিয়ন ডলার

 

ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশি উন্নয়ন সহায়তা কার্যক্রমে ৯০ দিনের জন্য স্থগিতাদেশ দেন। তবে আদেশের পুরো পরিসর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

বাংলাদেশে মার্কিন তহবিলপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন এনজিও, গণতন্ত্র ও শাসনব্যবস্থা, মৌলিক শিক্ষা, পরিবেশ, এবং খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম। বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএসএআইডি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
 

তবে জরুরি খাদ্য সহায়তার ক্ষেত্রে এই আদেশের তেমন প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। মার্কিন অনুদানপ্রাপ্ত সংগঠনগুলো আদেশের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।