মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগে মিলল ৯৫টি স্মার্ট ফোন

চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগে মিলল ৯৫টি স্মার্ট ফোন

ঢাকা প্রেস
সৈয়দ মোহাম্মদ কায়সার,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-

 


চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল মোবাইল ফোনসেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।


রবিবার (২৬ জানুয়ারি) এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে দুবাইয়ের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর BG-152 ফ্লাইটে যাত্রীবিহীন পরিত্যক্ত ১টি ট্রলি ব্যাগ থেকে এসব ফোন জব্দ করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।


তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন, যাত্রীবিহীন পরিত্যক্ত ওই ট্রলি ব্যাগ থেকে ৯৫ টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে Samsung ব্র্যান্ডের ৪৯টি এবং Nokia ব্র্যান্ডের বাটন ফোন ৪৬ টি। এসব ফোনের আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল ফোন জব্দের চালানটি কাস্টমসকে হস্তান্তর করেন।