মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

এখন থেকে জরিমানা সাপেক্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ৩৬৫ দিনই

এখন থেকে জরিমানা সাপেক্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ৩৬৫ দিনই

ঢাকা প্রেস নিউজ


এখন থেকে বছরের যেকোনো সময় অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত ৩১ জানুয়ারির পর রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে জরিমানা গুনতে হবে। সর্বোচ্চ জরিমানা হবে ২৪ মাস পর্যন্ত, যার মানে ৪৮ শতাংশের বেশি জরিমানা হবে না।

 

এই তথ্য জানান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ ৩৬৫ দিনই থাকবে। তবে, ৩১ জানুয়ারির মধ্যে যারা রিটার্ন জমা দেবেন, তাদের জন্য ট্যাক্স ক্যালকুলেশন এক রকম হবে। পরবর্তীতে যারা রিটার্ন জমা দেবেন, তাদের ওপর অতিরিক্ত জরিমানা ধার্য হবে।
 

এদিন, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এনবিআর চেয়ারম্যান আরও জানান, বর্তমানে ১২ লাখ অনলাইন রিটার্ন জমা পড়েছে এবং ৩১ জানুয়ারির মধ্যে তা ১৪ লাখের কাছাকাছি পৌঁছাবে।
 

আবদুর রহমান বলেন, "আমরা এখন কাস্টমসকে ট্রেড ফ্যাসিলিটেশনের যন্ত্র হিসেবে ব্যবহার করছি। একসময় বাংলাদেশে রাজস্বের প্রধান উৎস ছিল কাস্টমস, তবে এখন ভ্যাট এবং আয়কর থেকেও বড় অংশ আসে। দেশের নিরাপত্তা এবং ব্যবসার সুবিধার্থে কাস্টমসের গুরুত্ব অপরিহার্য।"
 

তিনি আরও বলেন, "বন্ডের বিষয়ে যে অভিযোগ শুনা হচ্ছে, তা আমরা অটোমেশনের মধ্যে আনতে কাজ করছি, এবং আশা করছি, আগামী মাস থেকে এর অপারেশন শুরু হবে।"
 

এদিন, বিশ্বব্যাপী ১৮৬টি দেশের মধ্যে একযোগে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়, যার এবারের প্রতিপাদ্য ছিল "কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা ও প্রগতি।"