মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

কাস্টমস সেবার প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা এই শ্লোগান ধারণ করে কাস্টমস্ এক্সসাইজ এন্ড ভ্যাট কমিশনেট আঞ্চলিক কমিটি ময়মনসিংহ,জামালপুর ও শেরপুর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবস -২০২৫ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।আজ ২৬ জানুয়ারী রবিবার ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
 

ময়মনসিংহ টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী।
 

সভাপতিত্ব করেন কাস্টমস এক্সইজএন্ড ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) এর যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপন।স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ময়মনসিংহে কর্মরত ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সাইদুল আলম।
 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কর কমিশনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোহাম্মদ ফজলে আহাদ কায়সার।